দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের পূবাইলে ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে আপত্তিকর ছবি ধারণের অভিযোগে সেলিম খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সেলিম খান ভুক্তভোগী শিশুর আপন ফুপা।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা নাছির হাওলাদার বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকেই গ্রেপ্তার করে ।
মামলার বিবরণ বলা হয়েছে, সেলিম খান প্রায় ৫ বছর ধরে পূবাইলের হায়দরাবাদ গজারিয়ারটেক এলাকায় তার শ্যালকের বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন।
নিঃসন্তান সেলিম খানের ঘরে বাদীর ৯ বছর বয়সী শিশু কন্যাটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রায়ই যাওয়া-আসা করত। গত ২৩ মে দুপুরে সেলিম খানের ঘরে মেহমান আসায় বাদীর বড় মেয়ে ওই কক্ষে যান। সেখানে সেলিম খানের ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটারটি চালু থাকায় তিনি ছবি দেখতে গিয়ে হঠাৎ তার ছোট বোনের কিছু আপত্তিকর ও অশ্লীল ছবি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানান।
ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য প্রকাশ পায়। গত ১৫ মার্চ থেকে ২১ মে’র মধ্যে বিভিন্ন সময়ে অভিযুক্ত সেলিম খান তাকে চিপস বা বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যেত। সেখানে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় এবং সেই অপরাধের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ভোরে তাকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
জে আই